• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:০৩:৩৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক

১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: চীন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তবে চীনে তাকে ঘিরে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাকে দূরদর্শী হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনা করছেন ভিলেন হিসেবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার প্রধান নির্বাহী মাস্ক একদিকে প্রযুক্তি উদ্ভাবন ও বৈদ্যুতিক যানবাহনের প্রসারে প্রশংসা কুড়িয়েছেন, অন্যদিকে গ্রাহকদের অভিযোগ সামলাতে কথিত গাফিলতির কারণে চীনের নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ মানুষের সমালোচনার মুখেও পড়েছেন।

Ad
Ad

বিশেষ করে স্পেস এক্স এবং এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন চীনা সরকার ও সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের ব্যবহার দেখে চীন নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তির বিকল্প উন্নয়নে আরও গুরুত্ব দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Ad

এদিকে বৈশ্বিক বাজারে বৈদ্যুতিক যানবাহন খাতে চীনা কোম্পানিগুলোর শক্ত অবস্থানের কারণে টেসলার আধিপত্যও চ্যালেঞ্জের মুখে পড়ছে। এতে বিশ্বব্যাপী মাস্কের প্রভাব কিছুটা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

চীন সফরের আনুষ্ঠানিক স্বাগত আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন ইলন মাস্কও। অনুষ্ঠানে তিনি বলেন, ‘চীনে অনেক অনেক ভালো কাজ করতে চাই।’

অনুষ্ঠান শুরুর আগে মাস্ককে মোবাইল ফোন হাতে ৩৬০-ডিগ্রি শটে ছবি তুলতে দেখা যায়। সেই ছবি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। অনেক নেটিজেন তার উৎসাহ ও সরল আচরণের প্রশংসা করেন।

চীনে এক্স নিষিদ্ধ হলেও দেশটির জনপ্রিয় প্ল্যাটফর্ম উইবোতে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা ২৩ লাখের বেশি। সেখানে অনেক ব্যবহারকারী তাকে গ্লোবাল আইডল হিসেবেও অভিহিত করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us