• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৪:৪৮ (21-May-2026)
  • - ৩৩° সে:

‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা দিলেন শুভেন্দু

২১ মে ২০২৬ সকাল ০৯:৫৭:৩৪

‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা দিলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী বলেন, সিএএ অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন, তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন।

বৈঠকে তিনি বলেন, “অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বড় একটি অংশ বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী।” একই সঙ্গে তিনি জানান, আজ থেকে রাজ্যে “থ্রিডি” নীতি চালু হচ্ছে— “ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট”।

শুভেন্দু অধিকারী বলেন, অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার এক বছর আগে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল। তবে আগের সরকার সিএএর বিরোধিতা করায় আইনটি কার্যকর হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সিএএর আওতায় যারা নেই, তারা অনুপ্রবেশকারী। তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে, আটক করবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। পরে বিএসএফ বিডিআরের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।”

মুখ্যমন্ত্রী দাবি করেন, “ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট- এই নীতি আজ থেকে কার্যকর হলো।”

তথ্যসূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us