• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৪০:৪৫ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

১৩ জুন ২০২৬ সকাল ১০:৩৭:৪১

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, একটি নির্বাচনী প্রচারসভায় দেওয়া বক্তব্য ঘিরে ঘৃণা ছড়ানো, উসকানিমূলক মন্তব্য, ভীতি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার মতো অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগকারী তুষারকান্তি দাস গত ২০ মে নেতাজি নগর থানায় প্রথমে লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি তদন্তের পর হেয়ার স্ট্রিট থানায় এফআইআর নথিভুক্ত করা হয়।

অভিযোগপত্রে দাবি করা হয়, নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ এবং তা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। অভিযোগকারীর মতে, ওই বক্তব্যের পর রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে।

এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us