• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:১২:৩১ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘন্টার মধ্যেই শান্তিচুক্তির পথে যুক্তরাষ্ট্র–ইরান

১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫

২৪ ঘন্টার মধ্যেই শান্তিচুক্তির পথে যুক্তরাষ্ট্র–ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ পাঁচ মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত অবসানে একটি শান্তিচুক্তির কাঠামোতে দুই পক্ষ সম্মত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

১৩ জুন শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দুই দেশের মধ্যে মূল ইস্যুগুলো নিয়ে ইতোমধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

শেহবাজ শরিফের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরপর পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চুক্তি বাস্তবায়নের বিস্তারিত দিক নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, এই সমঝোতা সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালী ঘিরে সংকট আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে তোলে। এর প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শান্তিচুক্তি কার্যকর হলে সংঘাতের অবসান ঘটবে এবং কূটনৈতিক আলোচনার নতুন সুযোগ সৃষ্টি হবে।

তবে এখনো পর্যন্ত চুক্তির বিস্তারিত শর্তাবলি প্রকাশ করা হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকেও সম্ভাব্য স্বাক্ষর নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us