• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্যারিস্টার সুমনকে হত্যা হুমকি, থানায় জিডি

৩০ জুন ২০২৪ দুপুর ০১:৪০:৪০

ব্যারিস্টার সুমনকে হত্যা হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমাকে হত্যার হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, এখন সেই প্রশ্ন দেখা দিয়েছে।

Ad

৩০ জুন রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এ বিষয়ে ২৭ জুন ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

Ad
Ad

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডি করেছি। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না। কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি।

এর আগে ২৯ জুন রাতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে জেনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও সংসদ সদস্য।

শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনি এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারির মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে চার-পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।

থানার ওসির কাছে তথ্যদাতা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি বলেন ব্যারিস্টার সুমন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us