• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪২:১৩ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট: আধুনিক গণমাধ্যমের এক সম্ভাবনাময় ক্যারিয়ার

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:০৯

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট: আধুনিক গণমাধ্যমের এক সম্ভাবনাময় ক্যারিয়ার

অনলাইন ডেস্ক: একটা সময় সংবাদ মানেই ছিল কাগজের পাতা কিংবা টেলিভিশনের পর্দা। কিন্তু ডিজিটাল বিপ্লব সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। এখন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পৌঁছে যায় ফেসবুকের টাইমলাইনে, ইউটিউবের স্ক্রিনে কিংবা মোবাইল অ্যাপের নোটিফিকেশনে। এই দ্রুত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নতুন ও স্মার্ট পেশা, ‘ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট’।

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট আসলে কী?

Ad
Ad

সহজ ভাষায়, একটি ভিডিও, সংবাদ বা ভিজ্যুয়াল কনটেন্টকে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে প্রকাশ ও ব্যবস্থাপনার সামগ্রিক প্রক্রিয়াই হলো ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট। রিপোর্টিং বা ভিডিও এডিটিংয়ের পর কনটেন্টকে দর্শকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন একজন ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ।

Ad

এর মধ্যে অন্তর্ভুক্ত, আকর্ষণীয় শিরোনাম (হেডলাইন) লেখা, নজরকাড়া থাম্বনেইল তৈরি, এসইও অপ্টিমাইজেশন, প্রতিটি প্ল্যাটফর্মের (ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট) ধরন অনুযায়ী উপস্থাপন।

আধুনিক নিউজরুমে এই পদের গুরুত্ব

একটি ভালো ভিজ্যুয়াল রিপোর্ট বা মানসম্মত ভিডিও থাকলেই সেটি দর্শকের কাছে পৌঁছাবে এমন নিশ্চয়তা নেই। প্রতিটি প্ল্যাটফর্মের অ্যালগরিদম আলাদা, দর্শকের আচরণও ভিন্ন।

কোন কনটেন্ট কখন, কীভাবে এবং কোন প্ল্যাটফর্মে প্রকাশ করতে হবে এই কৌশলগত সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে না পারলে গুরুত্বপূর্ণ খবরও হারিয়ে যেতে পারে। বাস্তবতা হলো, একই ভিডিও অপরিবর্তিত রেখে শুধু হেডলাইন, থাম্বনেইল ও প্রকাশের সময় বদলালেই কনটেন্টের পারফরম্যান্স কয়েকগুণ বেড়ে যেতে পারে।

এই পেশায় সফল হতে যে দক্ষতাগুলো প্রয়োজন

১. প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট:
ইউটিউব ‘ক্রিয়েটর স্টুডিও’ ও ফেসবুকের ‘মেটা বিজনেস স্যুট’-এর খুঁটিনাটি জানা। ভিডিও ফাইল নেমিং, সঠিক কী-ওয়ার্ড ও ট্যাগ ব্যবহারে দক্ষতা।

২. নিউজ সেন্স ও প্যাকেজিং:
আকর্ষণীয় কিন্তু তথ্যভিত্তিক হেডলাইন ও নজরকাড়া থাম্বনেইল তৈরি। এসইও ও কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে জ্ঞান। এতে কনটেন্টের ক্লিক-থ্রু রেট (সিটিআর) উল্লেখযোগ্যভাবে বাড়ে।

৩. কারিগরি দক্ষতা:
বেসিক ভিডিও এডিটিং (যেমন: এডোবি প্রিমিয়ার প্রো), থাম্বনেইল ডিজাইন (এডোবি ফটোশপ) জানা। লাইভ সম্প্রচারের জন্য ভি মিক্স বা ওবিএস স্ট্রিমিং সফটওয়্যারের ধারণা থাকা প্রয়োজন।

৪. ডাটা অ্যানালিটিক্স:
ভিউ, রিচ, এনগেজমেন্ট ও রিটেনশন গ্রাফ বিশ্লেষণ করে পরবর্তী কনটেন্ট কৌশল নির্ধারণের সক্ষমতা।

ক্যারিয়ারের ভবিষ্যৎ ও বেতন কাঠামো

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট এখন আর শুধু ব্যাক-এন্ডের কাজ নয়, এটি এক ধরনের সৃজনশীল ও কৌশলগত পেশা। এই খাতে ক্যারিয়ার শুরু করে ধাপে ধাপে ডিজিটাল মিডিয়া ম্যানেজার, মাল্টিমিডিয়া ইনচার্জ বা ডিজিটাল উইং প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বর্তমানে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই পদে বেতন সাধারণত ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কাঠামোগত উন্নয়ন হলে সুযোগ-সুবিধা আরও বাড়বে।

ইউটিউবে অসংখ্য ফ্রি রিসোর্স রয়েছে শেখার জন্য। পাশাপাশি বিভিন্ন মিডিয়া হাউসে ইন্টার্নশিপের মাধ্যমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।

ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যৎ গড়ে তুলতে দক্ষ জনবল তৈরি এখন সময়ের দাবি। সাংবাদিকতার মৌলিক জ্ঞানের পাশাপাশি ডিজিটাল দক্ষতা আয়ত্ত করতে পারলে আধুনিক গণমাধ্যমের আগামী পৃথিবী হবে তাদেরই।

লেখক: মো. হাসানুর রহমান শাওন
গণমাধ্যমকর্মী

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us