নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে শুভেচ্ছা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
২৯ এপ্রিল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি দেশ রূপান্তরের প্রকাশক, সম্পাদক ও বিনিয়োগকারীদের শুভেচ্ছা জানান।


মন্ত্রী বলেন, ‘এই পত্রিকাটি আরও সামনের দিকে এগিয়ে যাবে—এই প্রত্যাশা করি। বরাবরের মতোই তারা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতার পরিচয় দেবে বলে আমাদের বিশ্বাস।’

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। অতিথিদের ফুল, শুভেচ্ছা ও আড্ডায় মুখর ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ছিল ‘হৃদয়ে বাংলার মুখ’। অনুষ্ঠানে দেশ রূপান্তরের সব স্তরের কর্মীরা লাল-সবুজ পোশাকে অংশ নেন, যা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে প্রতিফলিত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available