• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:২৪:৪৬ (08-May-2026)
  • - ৩৩° সে:
দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ন্যায়ের পক্ষে থাকার প্রত্যাশা প্রতিমন্ত্রী টুকুর

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ন্যায়ের পক্ষে থাকার প্রত্যাশা প্রতিমন্ত্রী টুকুর

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির অগ্রযাত্রা ও ভূমিকার প্রশংসা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকাটি দিন দিন সমৃদ্ধ হচ্ছে। তারা সবসময় মানুষের কথা বলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। আগামী দিনেও তারা ন্যায়ের পক্ষে কথা বলবে বলে আমি বিশ্বাস করি।’২৯ এপ্রিল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলা বসে। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা এতে অংশ নেন।অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও মতবিনিময়ের মধ্য দিয়ে পত্রিকাটির পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা হয়। অনেকেই সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দায়িত্বশীল ও পাঠককেন্দ্রিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।‘হৃদয়ে বাংলার মুখ’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ রূপান্তরের কর্মকর্তা-কর্মচারীরা লাল-সবুজের পোশাকে অংশ নেন, যা দেশীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে পুরো আয়োজনকে বিশেষ মাত্রা দেয়।