• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৬:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ বিক্ষোভ ও রোববার থেকে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

৩ আগস্ট ২০২৪ সকাল ০৭:৩৭:০০

আজ বিক্ষোভ ও রোববার থেকে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: ‘এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ-গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি-বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন-বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।’

Ad

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।

Ad
Ad

‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুকে লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দেন।

একই সময়ে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us