• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১২:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং পেজ চালু করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

২৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৫:০৭

গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং পেজ চালু করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা তুলে ধরা হবে।

Ad

২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

Ad
Ad

পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান।

ওই পেজে গিয়ে দেখা গেছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি তথ্যের ফ্যাক্ট চেক করা হয়েছে। তার মধ্যে একটি হলো ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি ভুয়া প্রতিবেদন।

এটি ভুয়া জানিয়ে সেখানে বলা হয়েছে, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us