• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৫:৫৬ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৭:৫১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

Ad
Ad

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

Ad

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিনে মিয়ানমার ও ভারতে কয়েকদফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি
জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮






Follow Us