• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৩২ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেবে সরকার

২৮ মার্চ ২০২৬ সকাল ১১:৫৪:১৪

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেবে সরকার
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

২৮ মার্চ শনিবার এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তে বলা হয়েছে: ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) নিজস্ব ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্য জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দেবেন। পাশাপাশি, প্রতিটি পেট্রোল পাম্পের জন্য তথ্য সংগ্রহ ও প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us