• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১০:২৯:২৮ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৪১

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

৪ এপ্রিল শনিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।

Ad

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে।

গত এক দিনে সন্দেহজনক ৪ জন রোগীর মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ জন। এর মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২ হাজার ৬৫৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪


Follow Us