• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৫:৪১ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি আপাতত বাতিল নয়: জাহেদ উর রহমান

২১ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫২:২৬

যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি আপাতত বাতিল নয়: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি আপাতত বাতিল করা হবে না।

২১ এপ্রিল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটেই এই চুক্তি সম্পন্ন হয়েছে, তাই বর্তমান পরিস্থিতিতে এটি বহাল থাকবে। তবে চুক্তি বাতিলের দাবিতে যারা মত দিচ্ছেন, তাদের সঙ্গে সরকার আলোচনা করবে এবং তাদের মতামত গুরুত্বসহকারে শোনা হবে।

Ad
Ad

একই ব্রিফিংয়ে তিনি জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে নতুন পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে স্বাভাবিকভাবেই পণ্য ও পরিবহন ভাড়া বাড়তে পারে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়ানোর সম্ভাবনা আছে।

Ad

তবে তিনি সতর্ক করে বলেন, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কোনোভাবেই অযৌক্তিক বৃদ্ধি গ্রহণযোগ্য হবে না। পরিবহন মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বর্তমানে বাজারে তেলের যে অতিরিক্ত চাহিদা দেখা যাচ্ছে, তা প্রকৃত নয়।

তিনি আরও বলেন, অবৈধ মজুত এবং সীমান্ত দিয়ে পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে সরকারের পক্ষে অনিয়ন্ত্রিত চাহিদা পূরণ সম্ভব নয়। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যে দেশে এক লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাস নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এছাড়া সাংস্কৃতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এলক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮




Follow Us