নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২ মে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য নাজানো হয়েছে।
সফর সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আকাশপথে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন।


সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে প্রথমেই তিনি সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট শহরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসসংলগ্ন সুরমা নদীর তীরবর্তী চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় একটি দলীয় সভায় অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available