• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:৪৮ (05-May-2026)
  • - ৩৩° সে:

পশ্চিমবঙ্গের সরকার বদলালেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন নয়: শামা ওবায়েদ

৫ মে ২০২৬ বিকাল ০৪:৩৬:০৯

পশ্চিমবঙ্গের সরকার বদলালেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন নয়: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের নির্বাচন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং পশ্চিমবঙ্গে যে সরকারই গঠিত হোক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না।

৫ মে মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।’

Ad

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশ ফার্স্ট নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। যে সরকারই আসুক, আমাদের এই নীতিতে কোনো পরিবর্তন হবে না। আমরা আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে এগিয়ে যাব।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪ মে সোমবার ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এতে দেখা যায়, ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান
ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান
৫ মে ২০২৬ বিকাল ০৫:৫৬:০৮







Follow Us