• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২৯:১৮ (09-May-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

৯ মে ২০২৬ সকাল ১১:৩০:৫৮

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন মো. সাহাবুদ্দিন। দৈনিক ইত্তেফাকের খবর থেকে জানা যায়, আজ ৯ মে শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী; ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Ad
Ad

সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Ad

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসা করা হবে।

সফর শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
৯ মে ২০২৬ সকাল ১০:২৮:৫৫



Follow Us