• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:৪০ (14-May-2026)
  • - ৩৩° সে:

ঈদ সামনে রেখে মার্কেটে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র : ডিবি

১৪ মে ২০২৬ বিকাল ০৩:১৮:৫৯

ঈদ সামনে রেখে মার্কেটে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র : ডিবি

অনলাইন ডেস্ক: রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং বিপুল পরিমাণ ছাপানোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

১৪ মে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

Ad
Ad

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। কোরবানির ঈদকে সামনে রেখে চক্রটি নতুন করে জাল নোট ছাপানোর কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে আরও দুই সদস্য দুলাল ও মামুনকে আটক করা হয়।

Ad

অভিযানকালে ৩৪ লাখ টাকার বেশি জাল নোট, একটি জাল নোট তৈরির কারখানা এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান তিনি। ডিবির দাবি, চক্রটি কোরবানির পশুর হাটকে লক্ষ্য করে এসব জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন মার্কেটেও তারা বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে দিয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, কোরবানির পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ডিবির দাবি, গ্রেফতাররা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘবদ্ধ সাইবার অপরাধ পরিচালনা করছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস, বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us