• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০৫:৪০ (22-May-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২২ মে ২০২৬ সকাল ১১:৪৫:৫৪

আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আগামীকাল ২৩ মে শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।

পাশাপাশি তিনি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টায় তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।

বিকেলে তিনি নজরুল অডিটরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us