অনলাইন ডেস্ক: পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদিনের সফরে সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
১৩ জুন শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে রাজধানী ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে প্রথমেই যাবেন পিএমখালী ইউনিয়নে, পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে।
এরপর পথসভায় অংশ নেবেন তারেক রহমান। পরে, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্যে দিয়ে, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়াও জুলাই আন্দোলনে শহিদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available