অনলাইন ডেস্ক: আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ জুন শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করা না যায়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
একই সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি রাজধানীর সায়েদাবাদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক পরিদর্শককে গুলির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির কাছ থেকে পুলিশের লুণ্ঠিত দুইটি অস্ত্র ও ৭৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তি ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available