• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৪:৫৬ (14-May-2026)
  • - ৩৩° সে:

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের পথে প্রধানমন্ত্রী

২২ আগস্ট ২০২৩ দুপুর ১২:২৬:১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ আগস্ট মঙ্গলবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে (ইকে-৫৮৩) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেবেন তিনি।

Ad
Ad

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাতে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে সম্মেলনের বাইরেও অন্যান্য কর্মসূচিতে যোগ দেবেন সরকার প্রধান। 

Ad

২২ আগস্ট থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ সম্মেলন চলবে ২৪ আগস্ট পর্যন্ত। 

সফর শেষে ২৭ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us