• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩০:৩০ (21-May-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরের নেছারাবাদে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

২১ মে ২০২৬ বিকাল ০৪:১৫:৩২

পিরোজপুরের নেছারাবাদে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ মে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জাটকা ইলিশ নিধন নিয়ন্ত্রণ,সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় বক্তায়তো রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় অফিসার জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ও স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন বাবুসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে যে কোনো অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০








অভিনেতা দিলু মজুমদার আর নেই
অভিনেতা দিলু মজুমদার আর নেই
২১ মে ২০২৬ বিকাল ০৪:৪০:৫৭

Follow Us