• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৩:৪৫ (21-May-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি

২১ মে ২০২৬ বিকাল ০৫:০৩:৩৫

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার কারণে আজ বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের।

বিশ্ববাজারের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ইতিবাচক মন্তব্য করায় গত সেশনে তেলের দাম প্রায় ৫ শতাংশের বেশি কমেছিল। তবে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দীর্ঘ দিন বন্ধ থাকায় বাজারে যে তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে, তা রাতারাতি কাটার কোনো লক্ষণ নেই।

মূলত এই দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা ও মার্কিন জ্বালানি তেলের মজুত টানা চতুর্থ সপ্তাহের মতো কমে যাওয়ায় তেলের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। ওপেকের মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত কোনো স্থায়ী চুক্তি না হলে অপরিশোধিত তেলের বাজার এই উচ্চ মূল্যেই স্থিতিশীল থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০








অভিনেতা দিলু মজুমদার আর নেই
অভিনেতা দিলু মজুমদার আর নেই
২১ মে ২০২৬ বিকাল ০৪:৪০:৫৭

Follow Us