• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৩:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি

৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫:১২

দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার। সেই উপলক্ষ্যে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিকে বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Ad

৫ আগস্ট মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল ৬ আগস্ট বুধবার দেশব্যাপী বিজয় র‌্যালি করবে দলটি।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল ৬ আগস্ট (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

বুধবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

এ র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us