• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০১:৪১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেব: ডা. শফিকুর রহমান

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৯:১৮

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেব: ডা. শফিকুর রহমান

বরিশাল প্রতিনিধি: আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতির পাতা বা ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব ইনশাআল্লাহ।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘রাঘব বোয়াল, গডফাদার ও মাফিয়ারা আইনের বাইরে থাকবে, আর ছিঁচকে চোরদের শাস্তি দেওয়া হবে, এটা চরম অন্যায়। জড়ে-মূলে হাত দিতে হবে। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকেও করতে দেওয়া হবে না।’

Ad

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচার বিদায়ের পর জামায়াত প্রতিশোধের রাজনীতি করবে না, তবে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। মিথ্যা মামলা ও মামলা বাণিজ্যের বিরুদ্ধেও তিনি কঠোর সতর্কবার্তা দেন।

নারীর মর্যাদা ও যুবকদের কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দিয়ে নয়, কাজের সুযোগ দিয়ে যুবকদের সম্মান দিতে চাই। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

বরিশাল অঞ্চলের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, নদী শাসন নয়, নদী সংস্কার প্রয়োজন। সঠিক পরিকল্পনায় বাঁধ নির্মাণ হলে আগামী ১০ বছরে এ অঞ্চলের চিত্র পাল্টে যাবে।

জনসভা শেষে তিনি বরিশাল বিভাগের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের শরিক নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭









Follow Us