• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:১১:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-৯ সংসদীয় আসনের প্রার্থী

ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি হাবিবুর রশিদ হাবিবের

৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৬:৫৯

ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি  হাবিবুর রশিদ হাবিবের

এম হাফিজ : ঢাকা-৯ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই এলাকার প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি গত ৩৮ বছর ধরে পরিচিত। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় তিনি নিজে যেমন এলাকার অভাব-অনটন দেখেছেন, তেমনি সাধারণ মানুষের বঞ্চনার সাক্ষীও হয়েছেন। ভোটে জয়ী হলে তিনি একক সিদ্ধান্তে নয়, বরং এলাকার সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা সাজানোর প্রতিশ্রুতি দেন।

Ad
Ad

হাবিবুর রশিদ হাবিব এলাকার বিদ্যমান সংকটগুলো তুলে ধরে বলেন, রাস্তাঘাট সংস্কার এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা এখন সময়ের দাবি। অনেক ওয়ার্ডে গ্যাসের সমস্যা এতটাই প্রকট যে গৃহিণীদের রাত জেগে রান্নাবান্না করতে হয়।

এছাড়া সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন কিছু এলাকায় এখনো বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয়, যা আধুনিক ঢাকা শহরের জন্য অকল্পনীয়। নির্বাচিত হলে তিনি প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে বসে অগ্রাধিকারভিত্তিতে জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো আগে সমাধানের উদ্যোগ নেবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এলাকায় এনে বাস্তব পরিস্থিতি দেখিয়ে কাজ আদায় করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। অন্য কোনো প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার মানসিকতা তার নেই এবং তিনি চান একটি উৎসবমুখর পরিবেশ।

তবে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাবিব বলেন, দেশি-বিদেশি নানামুখী চক্রান্তের মাধ্যমে নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটের সঠিক প্রতিফলন ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us