• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ১১:২৬:১৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্যালট বাক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখতে হবে: নজরুল ইসলাম খান

১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০২:৫৫

ব্যালট বাক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখতে হবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আশা করি নির্বাচনের দিন পরিস্থিতির অবনতি হবে না। ব্যালট বাক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখতে হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আইনানুগ কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। ভোটারদের টাকা দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে- এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

তিনি বলেন, নারীদের জন্য বিশেষ কাপড় তৈরি, ব্যালট পেপার ও ব্যালটের সিলসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ধরা পড়ছে। এসব বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। কিছু মানুষ নিজেদের অতিরিক্ত ক্ষমতাবান মনে করে আইন অমান্য করার চেষ্টা করেন, এ প্রবণতা রোধ করতে হবে।

নির্বাচনি আইন ও আচরণবিধি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। নির্বাচনের দিন কারও আচরণে পক্ষপাতিত্ব ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সব সময় শুধু আইন প্রয়োগ করে জঙ্গিবাদ দমন সম্ভব নয়- এ জন্য প্রয়োজন গণপ্রতিরোধ ও সামাজিক সচেতনতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১





Follow Us