নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। আজ ১৩ মার্চ শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নেওয়ার বিষয়ে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
১২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে ১১ মার্চ বুধবার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান তাকে হাসপাতালে দেখতে যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available