• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৮:০২ (07-May-2026)
  • - ৩৩° সে:
সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর মির্জা আব্বাসকে

সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে। চিকিৎসকের পরামর্শে অল্প অল্প কথা বলছেন তিনি।  ৩ এপ্রিল শুক্রবার তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর তাকে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।এদিকে গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার।