• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪২:৩৮ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

যারা শিবিরকে গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল: গোলাম পরওয়ার

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৯:৫২

যারা শিবিরকে গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা আজ জামায়াত-শিবিরকে গুপ্ত বলে আখ্যা দিচ্ছেন, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিএনপির গুপ্ত উপদেষ্টারা যুক্ত ছিলেন এবং তাদেরই কেউ কেউ বর্তমানে মন্ত্রী হয়েছেন।

২৪ এপ্রিল শুক্রবার দুপুরে শহরের একটি পার্কের মিলনায়তনে ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সরকারের কঠোর সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, তবে এখন আর কেউ রক্ত দিতে চায় না। তার অভিযোগ, বর্তমান সরকার আবারও কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথে অগ্রসর হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Ad

তিনি আরও বলেন, ঝিনাইদহ অঞ্চল শহীদের রক্তে ভেজা এবং দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে এখানকার মানুষ নিরাপদে থাকতে পারেনি। জনগণের ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলোপ করা হলেও নতুন করে সেই ধরনের শাসন ফিরে আসার আশঙ্কা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

একটি সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারই এখন কর্তৃত্ববাদী শাসনের প্রভাবের মধ্যে রয়েছে। তার দাবি, এ কারণে সরকার কার্যকরভাবে এগোতে পারছে না এবং গণআন্দোলনের প্রত্যাশা পূরণে নানা কৌশল অবলম্বন করছে।

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে দীর্ঘ সংলাপের মাধ্যমে একটি ঐকমত্য তৈরি হলেও বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ভিন্নমত দেয়। তার অভিযোগ, এখন দলটি গণভোটের ফলাফলকে অগ্রাহ্য করার চেষ্টা করছে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণের গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করা হলে মানুষ আবার রাজপথে নামতে বাধ্য হবে। আন্দোলন দমনে ভয় দেখিয়ে লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৯:৪২




Follow Us