• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৯:২৯ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের

ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।১১ মার্চ বুধবার সাংবাদিকদের এ কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াতে ইসলামী। আপাতত সরকারের দেওয়া প্রস্তাব তারা গ্রহণ করছে না।এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে সরকার চায় প্রধান বিরোধী দল ডেপুটি স্পিকারের পদটি নির্ধারণ করুক। তিনি জানান, এ বিষয়ে বিরোধী দলের কাছে মৌখিকভাবে এবং সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে এবং স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।তিনি বলেন, জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী কেবল আনুষ্ঠানিকতার জন্য ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় প্রয়োজন সৎ ও দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অনৈক্য বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।