• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০২:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফিতরা সর্বনিম্ন ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

২১ মার্চ ২০২৪ রাত ০৯:৪০:৩১

ফিতরা সর্বনিম্ন ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা।

Ad

২১ মার্চ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

Ad
Ad

এর আগে, গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২৬৪০ টাকা।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। 
বৈঠক শেষে মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাংবাদিকদের ফিতরার হার জানান।

তিনি জানান, সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us