• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০১:২৭:১৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।২৫ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। সভায় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।ঘোষণা অনুযায়ী, এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী কেউ চাইলে সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা পর্যন্ত ফিতরা আদায় করতে পারবেন।উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরি (২০২৫ সাল) সনেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।