• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০৭:০৯ (22-May-2026)
  • - ৩৩° সে:

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

২২ মে ২০২৬ সকাল ১০:৩৯:০৯

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

ডেস্ক রিপোর্ট: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২১ মে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৭৫-এর ধারা ৫(ক)(১) ও (২) অনুযায়ী জনাব মুহিব্বুল্লাহিল বাকীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তাকে অন্যান্য পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

কক্সবাজারের কুতুবদিয়ায় জন্ম নেওয়া মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী কওমি, আলিয়া ও আধুনিক শিক্ষাধারায় শিক্ষিত একজন আলেম হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা, ভারতের লখনউর নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেছেন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। পাশাপাশি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামতি করেছেন।

এছাড়া তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডে চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us