• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

১৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৮:৪২

আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিজেদের পছন্দের ওয়ানডে সংস্করণে ধারাবাহিক ব্যর্থতার ধারাটা ধরে রেখেছে বাংলাদেশ। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে এই সংস্করণে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে মিরাজ-শান্তরা। দেশে ফিরে সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে তদের। এবার ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ।

Ad

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ১৮ অক্টোবর শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

Ad
Ad

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে ফরম্যাটটাই প্রিয় ছিল বাংলাদেশের। অন্য দুই ফরম্যাটে যেমন-তেমন হলেও ওয়ানডেতে যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, কিন্তু সেসব যেন গত হয়েছে। ওয়ানডে ক্রিকেটে এখন জিততেই ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই ব্যর্থতার চূড়ান্ত রূপ দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। শেষ দুই ম্যাচেই নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে মোটে একজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছিলেন। সেই ব্যর্থতা থেকে বের হয়ে আসার লক্ষ্য বাংলাদেশের সামনে। বিশেষ করে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য এ সিরিজে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

মুখোমুখি পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দুই দলের মাঝে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৭টি ম্যাচে মাঠে নেমেছে ‍দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ২১টি ম্যাচ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় ২৪টি ম্যাচে আর ২টি ম্যাচ ড্র হয়েছে।

টানা ব্যর্থতার মধ্যে থাকা বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানো মোটেও সহজ হওয়ার কথা নয়। কারণ, গত কয়েক ম্যাচে ব্যাটিংয়ের সঙ্গে মানসিক দুর্বলতাও দেখা গেছে ব্যাটারদের মধ্যে। তবে খেলাটা মিরপুরে বলেই হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের জন্য।

পরিসংখ্যান বলছে, সর্বশেষ পাঁচ বছরে মিরপুরে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে শতভাগ জয় টাইগারদের। সর্বশেষ ২০২২ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইলে ব্যাটারদের ছন্দে ফেরা ছাড়া কোনো উপায় নেই। কারণ বছর দুয়েক হলো নিয়মিত ভালো করে যাচ্ছেন বোলাররা। প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না ব্যাটাররা। বিশেষ করে, মিডল অর্ডার ব্যাটারদের রানে ফিরতে হবে। দায়িত্ব নিতে হবে তাওহিদ হৃদয়-মেহেদী হাসান মিরাজদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us