স্পোর্টস ডেস্ক: আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফা ইউস্তে।

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। একই বৈঠকে আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।


লাপোর্তার সঙ্গে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।
তবে এসব পরিবর্তনের পরও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে। এ সময়ের জন্য রাফা ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন আলফনসো কাস্ত্রো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available