স্পোর্টস ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আয়োজিত এই তিন অনুষ্ঠানে ফুটবল ও সংগীতের বৈশ্বিক মিলনমেলা উপভোগ করবেন দর্শকরা। প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে।
উদ্বোধনী আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আসতেকায়। এই অনুষ্ঠানে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ প্রথমবারের মতো সরাসরি পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। এছাড়া জে বালভিন, মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা ও টাইলাসহ আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী অংশ নেবেন।
দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে। কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে মঞ্চে থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেইয়েজসহ একাধিক জনপ্রিয় শিল্পী।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান। এই আয়োজনে পারফর্ম করবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের সদস্য লিসা, ফিউচার, অ্যানিত্তা, রেমা ও টাইলা।
ফিফার তথ্য অনুযায়ী, তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মূল ভাবনা একই হলেও প্রতিটি আয়োজক দেশের নিজস্ব সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে। বিশ্বের কোটি কোটি দর্শক টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।
সূত্র: রয়টার্স, এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available