হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি বলেছে, আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হচ্ছে।৯ জুন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এই অভিযান শুরু করা হয়েছে।এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।’মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এই জবাব আরও কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।’সেন্টকমের ঘোষণার পরপরই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই সময় প্রদেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।এর আগে, দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ৮ জুন সোমবার হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলমান রয়েছে।