• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ১১:০১:৫৬ (03-Apr-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির মধ্যাঞ্চলে উড়ন্ত অবস্থায় এফ-৩৫ লাইটনিং টু বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।৩ এপ্রিল শুক্রবার ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর পাইলটের কোনো তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে আরেক ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হয়েছে যে পাইলট বের হওয়ার সুযোগ পাননি বলে ধারণা করা হচ্ছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর আগে ইরানের অনুরূপ দাবিগুলো অস্বীকার করেছিল সংস্থাটি।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এরপর কিছু সময় ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে সাম্প্রতিক সময়ে তেহরান আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ কিছুটা ফিরে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো স্পষ্ট কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।