• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:০২:৫২ (08-May-2026)
  • - ৩৩° সে:
সাবেক এমপি সফুরা বেগম গ্রেফতার

সাবেক এমপি সফুরা বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।৮ এপ্রিল বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, সাফুর বেগমকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।