• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ১২:৫৮:২০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
আগামীকালই পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

আগামীকালই পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারের একটি সূত্র বলেছে, স্টারমার এখনো সরকারের দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন।২১ জুন রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, অবজারভার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে সুশৃঙ্খলভাবে সরে যাওয়ার একটি সময়সূচিও জানাতে পারেন।গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব চাপে ছিল। তবে শুক্রবার সেই চাপ আরও বেড়ে যায়, যখন তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। এর ফলে লেবার পার্টির নেতৃত্বে স্টারমারের অবস্থান নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ে।অবজারভার আরও জানিয়েছে, নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ পর্যায়ের নেতারাও সোমবারের মধ্যে তার কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চান।এর আগে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি সেটির মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি লেবার পার্টির নেতাদের প্রতি আহ্বান জানান, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে দলকে যেন বিভক্ত না করা হয়।২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় জয় পেলেও দুই বছরের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সমালোচকদের মতে, জীবনমান উন্নয়নসহ ভোটারদের কাছে দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার ধারণা তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে।সূত্র: অবজারভার, রয়টার্স