• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৮:৪১:০২ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রাজধানীর পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।১৭ মে রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজ চলবে। এ কারণে ওইসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ ১৮ মে সোমবার বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।