• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৩৫ (26-Feb-2026)
  • - ৩৩° সে:
আমরা এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো: জাহিদুর রহমান জাহিদ

আমরা এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো: জাহিদুর রহমান জাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নবাগত সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের সহযোগিতা করবো।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের সঙ্গে রাণীশংকৈল কর্মকর্তাগণের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে নবাগত এমপি জাহিদুর রহমান জাহিদ'র সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জাহিদুর রহমান জাহিদ বলেন, আমরা কারো প্রতিপক্ষ নই, একযোগে এলাকার উন্নয়ন ও দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করবো। আমাদের পরিবর্তন আনতে হবে, না হলে আমরা টিকে থাকতে পারবো না। সবাই কাঁধে কাঁধ রেখে দেশটাকে আমরা রক্ষা করবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, আমরা একসাথে একযোগে কাজ করবো। আমাদের সরকারি প্রতিষ্ঠানের কোনো ত্রুটি থাকবে না। আমরা জনগণের সেবা দিবো।এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, প্রণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, নির্বাচন কর্মকর্তা সামীম ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমসহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।