• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:০৫:৪৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
নতুন জীবনসঙ্গী খোঁজছেন মাহি

নতুন জীবনসঙ্গী খোঁজছেন মাহি

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ‘অগ্নিকন্যা’ খ্যাত অভিনেত্রী ও নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তিনি তার সংসার জীবনের ইতি টেনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ফেসবুকে এ খবর জানান নায়িকা নিজেই। বিচ্ছেদের ঘোষণা দেয়ার কিছুদিনের যেতে না যেতেই ফের নতুন জীবনসঙ্গী খুঁজছেন মাহি।২৬ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টা ৩২ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে আস্থা করা যায় এমন মানুষের প্রয়োজন জানিয়ে মনের অনুভূতি জানান তিনি।সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই স্ট্যাটাসে মাহি লিখেছেন, একটা আস্থার জায়গা হলেই চলবে। যেখানে মানুষটার ওপর নির্ভর করা যায়। একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।বিচ্ছেদের খবরের পর ২১ ফেব্রুয়ারি বুধবার রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে এই চিত্রনায়িকা লিখেছিলেন– ‘একা একা লাগে।’ এরপর ২৪ ফেব্রুয়ারি শনিবার একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে লিখেছিলেন– ‘আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল।’আর বিবাহ বিচ্ছেদের কারণ জানিয়ে মাহি তার প্রকাশ করা ভিডিওতে বলেছিলেন, আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ।উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।