• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১১:৩১:০২ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় দূর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী বলেন, জাটকা সংরক্ষণে সরকার জেলেদের জন্য নানা ধরনের সহায়তা প্রদান করছে। তাই ঝাটকা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো জেলে যেন নদীতে ঝাটকা আহরণ না করেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, ঝাটকা সংরক্ষণ করা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং এর সুফল জেলেরাই ভোগ করবেন। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে ঝাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দূর্গাপুর ইউনিয়নের ২৯১ জন নিবন্ধিত জেলের মাঝে মোট ২১ দশমিক ১৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু এবং ইউপি সদস্য মো. সবুজ মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, নাসির আহমেদ ও মাহমুদা আক্তার।