• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:০৩:৪৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:
শরীয়তপুরে এআই পরিচালিত ডিজিটাল নজরদারি ব্যবস্থার উদ্বোধন

শরীয়তপুরে এআই পরিচালিত ডিজিটাল নজরদারি ব্যবস্থার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুর পৌর এলাকায় নাগরিক নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।৮ মার্চ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরন।জেলা প্রশাসন, শরীয়তপুরের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, এই স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে শহরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা শনাক্তকরণ, যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত করা যাবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা সম্ভব হবে। এই এআই প্রযুক্তি সমৃদ্ধ ক্যামেরা ব্যবহারের ফলে শহরে অপরাধ প্রবণতা কমবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নিতে পারবে।অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।