• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৮:১০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
শাহরাস্তিতে খালে মিললো নবজাতকের মরদেহ

শাহরাস্তিতে খালে মিললো নবজাতকের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৬ জুন মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ। এর আগে, ১৫ জুন সোমবার বিকেলে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর মিজিবাড়ি এলাকার একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকালে একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহনারা বেগম (৬৫) এবং তার পুত্রবধূ শিরিনা বেগম (২৮) বাড়ির পূর্ব পাশে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় খালের পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভাসতে দেখেন। পরে ব্যাগটি তুলে খুললে ভেতরে ৪ থেকে ৫ দিন বয়সী নবজাতকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু। তার বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।