• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:২১:৪৫ (08-May-2026)
  • - ৩৩° সে:
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।১৮ এপ্রিল শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক আদেশে এ বিধিনিষেধ জারি করা হয়।আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।এই নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।