• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩১:৩১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।২৩ জুন মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। এর আগে, ২২ জুন সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।তিনি জানান, গ্রেফতারদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় দুজন, চুরির মামলায় দুজন এবং মাদক মামলায় ছয়জন রয়েছে।ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: ঢাকা পোস্ট